
সীমান্তে বড় সাফল্য! উদ্ধার ১২০০ বোতল নেশার সিরাপ
নেশা পাচারে এবার অভিনব কৌশল! জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ নেশার সিরাপ। তবে শেষরক্ষা হলো না। অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেক-গেটে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল পাচারের ছক।
তল্লাশির সময় লরিতে থাকা বিভিন্ন অনলাইন সামগ্রী ও কাপড়ের বস্তার মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পান কর্তব্যরত পুলিশ কর্মীরা। তল্লাশি চালিয়ে দেখা যায়, একাধিক জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা হয়েছে নেশাজাতীয় নিষিদ্ধ এসকফ সিরাপ। পুলিশ মোট ১২০০ বোতল সিরাপ উদ্ধার করে। উদ্ধার হওয়া সিরাপের কালোবাজারি মূল্য প্রায় ৬ লক্ষ টাকা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লরির চালক ও সহ-চালককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
জিন্সের পকেটকে ব্যবহার করে নেশা পাচারের এই অভিনব কৌশলের পেছনে আর কারা জড়িত? তদন্তে সামনে আসতে পারে আরও বড় চক্রের নাম—সেদিকেই এখন নজর পুলিশের।