ত্রিপুরা
img

জিবি হাসপাতাল নিয়ে সিপিআইএমের ৮ দফা দাবি!

জিবি হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে এবার সরব হল সিপিআইএম। ৮ দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় উত্তর আগরতলা অঞ্চল কমিটির তরফ থেকে।
জিবি হাসপাতালের বর্তমান পরিষেবা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়ে ৮ দফা প্রস্তাব নিয়ে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি।দলের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন পরিষেবায় এখনও একাধিক ঘাটতি রয়েছে, যার ফলে সাধারণ রোগীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।ডেপুটেশনে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসা পরিষেবা আরও গতিশীল করা এবং জরুরি বিভাগে দ্রুত পরিষেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এই দাবিগুলোকতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে প্রশাসন? নাকি আবারও উপেক্ষিত থাকবে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা—চোখ এখন পরবর্তী সিদ্ধান্তের দিকে
উন্নত পরিষেবার দাবিতে সরব সিপিআইএম, জিবি হাসপাতাল নিয়ে দাবি