
শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পাঁচ দফা দাবিপত্র নিয়ে স্কুল ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন প্রদান করল যুবরাজনগর ব্লক কংগ্রেস।
উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার হাফলংস্থিত যুবরাজনগর স্কুল ইন্সপেক্টর কার্যালয়ে ডেপুটেশন প্রদান। স্কুল ইন্সপেক্টর শ্রীমন্ত পাল-এর হাতে স্মারকলিপি তুলে দেন কংগ্রেস নেতৃত্বরা। এদিন উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, যুবরাজনগর ব্লক কংগ্রেস সভাপতি শচীন চৌধুরী,সহ বহু নেতা-কর্মী। কংগ্রেসের অভিযোগ, বহু বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে এবং ছাত্রছাত্রীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
দাবিগুলি কতটা দ্রুত বাস্তবায়ন হয়, নাকি আন্দোলনের পথে আরও কঠোর অবস্থান নেবে কংগ্রেস—সেদিকেই এখন নজর শিক্ষা মহলের।