ত্রিপুরা
img

বেহাল সড়ক নিয়ে চরম ক্ষোভ শান্তিরবাজারে

শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনু জমাতিয়া পাড়া থেকে সর্দারাই রিয়াং পাড়া পর্যন্ত সংযোগকারী সড়কের বেহাল অবস্থাকে ঘিরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে এলাকায

শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনু জমাতিয়া পাড়া থেকে সর্দারাই রিয়াং পাড়া পর্যন্ত সংযোগকারী সড়কের বেহাল অবস্থাকে ঘিরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে এলাকায়।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এলাকার প্রায় ৫২টি পরিবার প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে আশ্বাস মিললেও বাস্তবে এই রাস্তার সংস্কারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। রাস্তার বিভিন্ন অংশ কাদা ও জলমগ্ন হয়ে পড়ে, ফলে যাতায়াত কার্যত দুঃসাধ্য হয়ে ওঠে।সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সড়কের ওপর নির্মিত কাঠের কালভার্টটি বর্তমানে ভেঙে পড়ার মুখে রয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।এই রাস্তা দিয়েই স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, কৃষক, বৃদ্ধ ও অসুস্থ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন।এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে আর প্রতিনিধি বা প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায় না।
অবিলম্বে রাস্তা ও কালভার্ট সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী—এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।