ত্রিপুরা
img

SWM ওয়ার্কশপে মুখ্যমন্ত্রী মানিক সাহা! আগরতলায় কর্মশালা

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস ২০২৬ নিয়ে রাজ্যস্তরের একদিনের গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা।
আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (SWM) রুলস ২০২৬ নিয়ে রাজ্যস্তরের একদিনের গুরুত্বপূর্ণ কর্মশালা।এই কর্মশালায় উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা।কর্মশালায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং নগর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিক, বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নেবেন বলে জানা গেছে।
এই কর্মশালার সিদ্ধান্ত রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনায় কতটা পরিবর্তন আনবে—সেই দিকেই এখন নজর সবার।
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে উচ্চপর্যায়ের ওয়ার্কশপ