ত্রিপুরা
img

২৪ জুন বনধ ঘিরে বড়মুড়ায় JARC-JAC পরিদর্শন

আগামী ২৪ জুন ঘোষিত বনধ কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে বড়মুড়া এলাকায় পরিদর্শনে গেলেন JARC ও JAC-এর শীর্ষ নেতৃত্বরা।
পরিদর্শনের সময় আগামী ২৪ জুনের বনধ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয় বলে জানা গেছে।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা চললেও এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সমাধান না মেলায় বাধ্য হয়েই এই বনধ কর্মসূচির পথে যেতে হয়েছে।এদিন নেতৃত্বরা পুরো এলাকা ঘুরে দেখে নিরাপত্তা পরিস্থিতি, যান চলাচল ব্যবস্থা এবং অবস্থানগত দিকগুলি গভীরভাবে পর্যালোচনা করেন।বনধের দিনে কীভাবে কর্মসূচি পরিচালিত হবে এবং প্রশাসনের ভূমিকা কী হবে, সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
২৪ জুনের বনধ কতটা প্রভাব ফেলবে এবং প্রশাসনের অবস্থান কী হবে—এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বনধ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখল যৌথ নেতৃত্ব