ত্রিপুরা
img

মিচুরিয়ায় সেতু ভেঙে চরম দুর্ভোগ

ধলাই জেলার মিচুরিয়া এলাকায় জামথুং–মরাছড়া সড়কের গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। 
সেতু ভেঙে যাওয়ার ফলে আশপাশের একাধিক গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি পরিষেবা থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতেও দেখা দিয়েছে বড় সমস্যা।দ্রুত সেতু সংস্কারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে।এদিকে, এলাকাবাসীর একাংশের অভিযোগ, ভোটের পর থেকে স্থানীয় বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মাকে আর দেখা যায়নি, এমনকি ফোনেও তাঁকে পাওয়া যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে।ফলে প্রশাসনের ভূমিকা এবং জনপ্রতিনিধির অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
ভাঙা সেতুর যন্ত্রণায় থমকে গেছে জনজীবন, প্রশ্ন উঠছে—কবে ফিরবে স্বাভাবিক যোগাযোগ?