ত্রিপুরা
img

অসহায় পরিবারের পাশে মন্দির ট্রাস্ট

মোহনপুরের কৃষ্ণনগরে অসুস্থ এক ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্ট। দীর্ঘদিন শয্যাশায়ী প্রান্তোষ দেবনাথের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দিল ট্রাস্টের সদস্যরা। 
জানা গেছে, কৃষ্ণনগরের বাসিন্দা প্রান্তোষ দেবনাথ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হওয়ায় তাঁর অসুস্থতার কারণে চরম আর্থিক সংকটে পড়েছে গোটা পরিবার।এই খবর জানতে পেরে মোহনপুরের কালিকামুড়া পূর্বপাড়ায় অবস্থিত শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্টের সদস্যরা প্রান্তোষ দেবনাথের বাড়িতে পৌঁছে পরিবারের খোঁজখবর নেন।এরপর ট্রাস্টের পক্ষ থেকে পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক সুব্রত সরকার, সহ-সভাপতি সুবল সরকার, সম্পাদক হিমাংশু সরকার, সুরজিৎ সরকার, আকাশ সরকার, স্বপন সূত্রধর সহ এলাকার একাধিক মানবিক ও সমাজসেবামূলক কাজে যুক্ত যুবকরা।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। 
একটি ট্রাস্ট মানবিকতার হাত বাড়িয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে এই পরিবারের চিকিৎসা ও জীবিকার দায়িত্ব কে নেবে? প্রান্তোষ দেবনাথের পরিবারের পাশে কি আরও এগিয়ে আসবে সমাজ ও প্রশাসন—সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।