ত্রিপুরা
img

কেন ভাঙা হচ্ছে পুরনো দোকান?

শহর উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ আগরতলা পুর নিগমের। শহরের মন্ত্রী বাড়ি রোড এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো দোকানপাট ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
আগরতলা পুর নিগমের নির্দেশক্রমে শহর উন্নয়নের স্বার্থে মন্ত্রী বাড়ি রোড এলাকায় দীর্ঘদিন ধরে থাকা পুরনো দোকানপাট ভাঙার কাজ শুরু হয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগরতলা পুর নিগমের নির্দেশ পাওয়ার পর তারা মুখ্যমন্ত্রী এবং আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আলোচনার পর তাদের বিকল্প পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়।আশ্বাস পাওয়ার পর ব্যবসায়ীরা নিজের উদ্যোগেই দোকান ভাঙার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। বহু বছর ধরে তারা ওই এলাকায় ব্যবসা করে আসছিলেন।পুর নিগম সূত্রে জানা গেছে, সরকারি জমির উপর অবৈধভাবে দীর্ঘদিন ধরে দোকান গড়ে ওঠায় শহর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শহর উন্নয়নের স্বার্থে পুরনো ইতিহাস ভাঙছে নতুন পরিকল্পনার পথে, তবে প্রশ্ন থাকছে—ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য কতটা কার্যকর হবে এই পুনর্বাসন? মন্ত্রী বাড়ি রোডে ভাঙা হচ্ছে পুরনো দোকান?