ত্রিপুরা
img

বিবেকানন্দ আবাসনে যোগ দিবস উদযাপন

শরীর ও মনের সুস্থতার বার্তা নিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। রবিশঙ্কর বিদ্যামন্দিরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ আবাসনের হলঘরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। 
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিশঙ্কর বিদ্যামন্দিরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ আবাসনের হলঘরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিশঙ্কর বিদ্যামন্দিরের প্রিন্সিপাল বীণা দেবী হরিজন এবং শিক্ষিকা পাপিয়া দত্ত সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানে যোগব্যায়ামের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিয়মিত যোগাভ্যাস শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক প্রশান্তি ও একাগ্রতা বৃদ্ধি করে।এরপর শিক্ষার্থীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলনে অংশ নেয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ।
সুস্থ শরীর, সুস্থ মন—এই বার্তাকে সামনে রেখে সফলভাবে সম্পন্ন হলো যোগ দিবসের এই বিশেষ আয়োজন।
কী ছিল আজকের যোগ দিবসের মূল আকর্ষণ?