
তেলিয়ামুড়া মহকুমায় ফের চাঞ্চল্য ছড়াল টেলিকম টাওয়ার চুরিকে কেন্দ্র করে।অভিযোগ, দীর্ঘদিন ধরেই একাধিক মোবাইল টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির ঘটনা ঘটে আসছে। এতে উদ্বেগ বাড়ছে বিভিন্ন টেলিকম সংস্থার মধ্যে।
চুরি রুখতে জি.ও এবং এয়ারটেল সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সাইটে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করা হয়।এরই মধ্যে শনিবার রাতে দুষ্কি খামারবাড়ি এলাকায় একটি এয়ারটেল টাওয়ারে প্রহরারত কর্মীরা দুইজন যুবককে তার কাটতে দেখতে পান।সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে চুরির উদ্দেশ্যে টাওয়ারে ওঠার অভিযোগ ওঠে।এরপর আটক দুই যুবককে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।টেলিকম সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।
এটা কি শুধুই দুই যুবকের চুরির চেষ্টা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো চক্র? তদন্তে এখন নজর সবার