ত্রিপুরা
img

মাদকের বিরুদ্ধে যুদ্ধের ডাক দক্ষিণ জেলার কড়া বার্তা

আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দক্ষিণ জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। ১৭ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ‘নেশা মুক্ত ভারত সপ্তাহ’ পালন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক অভিযান, আলোচনা সভা এবং প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সাংবাদিক সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে মাদকাসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় এছাড়াও মাদকাসক্তি থেকে মুক্তির জন্য জাতীয় ডি-অ্যাডিকশন হেল্পলাইন ১৪৪৪৬ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোঃ সাজ্জাদ পি, পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি, অতিরিক্ত জেলাশাসক শান্তি রঞ্জন চাকমা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।জেলাশাসক তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। “সচেতনতা কি পারবে মাদকের শেকল ভাঙতে… নেশা মুক্ত সমাজ গঠনের লড়াই কতটা সফল হবে?”