ত্রিপুরা
img

কিশোরদের ভবিষ্যৎ নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা, প্রজ্ঞা ভবনে

মানসিক স্বাস্থ্য, কিশোর স্বাস্থ্য, মাদকাসক্তি প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা গড়ে তুলতে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ এক কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার।  মূলত কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মাদকাসক্তি প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বিশেষজ্ঞরা জানান, বর্তমান সময়ে কিশোরদের মধ্যে মানসিক চাপ ও সামাজিক সমস্যা বাড়ছে, তাই পরিবার, বিদ্যালয় এবং সমাজ—সব স্তর থেকেই সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, এই ধরনের কর্মশালার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই ধারাবাহিকভাবে কাজ করা হবে। “সচেতন সমাজই গড়ে তুলতে পারে নিরাপদ ভবিষ্যৎ… প্রশ্ন একটাই—পরিবর্তন কি এবার সত্যিই শুরু হবে?