
ত্রিপুরা হাইকোর্টে এক গুরুত্বপূর্ণ মামলায় নজিরবিহীন সিদ্ধান্ত সামনে এল। সৈকত দেবনাথ নামে এক ব্যক্তিকে থানায় এনে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের দাখিল করা হলফনামা বাতিল করল উচ্চ আদালত। শুধু তাই নয়, আদালত রাজ্য সরকারের সংশ্লিষ্ট আন্ডার সেক্রেটারির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। মামলার শুনানিতে আদালত স্পষ্টভাবে জানায়, দাখিল করা হলফনামায় অসংগতি থাকায় তা গ্রহণযোগ্য নয়.এই মামলার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং আদালত বিষয়টির ওপর কঠোর পর্যবেক্ষণ রেখেছে। ফলে প্রশাসনিক স্তরে নতুন করে চাপ তৈরি হয়েছে বলেই মনে করছে আইন মহল। আদালতের কড়া নির্দেশে কি এবার বড় প্রশাসনিক পরিবর্তন আসতে চলেছে রাজ্যে?