ত্রিপুরা
img

গন্ডাছড়ায় IPFT মহকুমা কনফারেন্স, সংগঠনকে মজবুত করার ডাক

আসন্ন ADC ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত মজবুত করতে তৎপর হল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (IPFT)।  বুধবার গন্ডাছড়া মহকুমার রাইমা সাইমা কলাক্ষেত্রে IPFT গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে একদিনের গুরুত্বপূর্ণ কনফারেন্স অনুষ্ঠিত হয়।কনফারেন্সের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সভাপতিত্ব করেন মহকুমা কমিটির সভাপতি চরণবাসি ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন BAC চেয়ারম্যান, যুব ও মহিলা সংগঠনের নেতৃত্বসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।সদ্য সমাপ্ত ADC নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর সংগঠনের অভ্যন্তরীণ পুনর্গঠন ও শক্তিশালীকরণের প্রয়োজনীয়তা উঠে আসে। সেই প্রেক্ষিতেই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছে দল। কনফারেন্সে বক্তারা বুথ স্তর থেকে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার উপর জোর দেন এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান।