
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তেলিয়ামুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল বিজেপি মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়।
।বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, ২৮ তেলিয়ামুড়া মণ্ডলের সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নন্দন রায়, গোপাল বর্মন, পুর পরিষদের ভাইস-চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এবং প্রত্যেকেরই এ বিষয়ে এগিয়ে আসা উচিত।
একটি দিনের বৃক্ষরোপণ কর্মসূচি কি সত্যিই দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে পারবে? রোপণ করা এই চারাগাছগুলো কি ভবিষ্যতে সবুজ পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে? এখন সেদিকেই তাকিয়ে পরিবেশ প্রেমীরা।