ত্রিপুরা
img

শান্তিরবাজারে রাজনৈতিক ঝড় বিজেপিতে ভাঙন,

শান্তিরবাজারে এডিসি নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। এবার প্রাক্তন এমডিসি সঞ্জীব রিয়াংয়ের নিজ এলাকায় শতাধিক ভোটারের তিপ্রা মথায় যোগদানকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।
অভিযোগ, বিজেপির একাংশ নেতৃত্বের সঙ্গে জনগণের দূরত্ব ও অসন্তোষের কারণে ধীরে ধীরে ভাঙন শুরু হয়েছে।এরই মধ্যে প্রাক্তন বিজেপি এমডিসি সঞ্জীব রিয়াংয়ের খাস তালুক এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়। সেই সভায় ১৩৬ পরিবারের মোট ৩৭৯ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে তিপ্রা মথায় যোগ দেন বলে দাবি করা হয়েছে।দলীয় পতাকা হাতে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব, যারা দাবি করেন বুবাগ্রা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার নেতৃত্বে তিপ্রা মথার প্রতি মানুষের আস্থা বাড়ছে।অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এডিসি নির্বাচনের পর থেকেই এই অঞ্চলে রাজনৈতিক শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে।
এই ৩৭৯ ভোটারের যোগদান কি শুধুই একটি স্থানীয় রাজনৈতিক পরিবর্তন, নাকি এর আড়ালে রয়েছে বড় কোনো সংগঠিত ভাঙনের ইঙ্গিত? নজর এখন দলের পরবর্তী কৌশলের দিকে।