
পাথারকান্দিতে সংঘটিত মব লিঞ্চিং ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নামলেন শতাধিক মানুষ, প্রশাসনের কাছে স্মারকপত্রও প্রদান করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরই দ্রুত পদক্ষেপ নিয়ে চারজন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে চলছে জোরদার তল্লাশি অভিযান।প্রাথমিক তদন্তে জানা গেছে, গরু হারানোর ঘটনাকে কেন্দ্র করে দুই নাবালকসহ কয়েকজনকে মারধর ও গুলিবর্ষণের অভিযোগ ওঠে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তারা চিকিৎসাধীন।ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই নৃশংস ঘটনার পেছনে কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি এর আড়ালে রয়েছে আরও গভীর কোনো উত্তেজনার গল্প? বাকি অভিযুক্তরা কি দ্রুত ধরা পড়বে? এখন সেদিকেই তাকিয়ে গোটা প্রশাসন ও জনতা।