
জেলা পরিষদ ও পঞ্চায়েত স্তরের কাজের নিরিখে দেশের মধ্যে প্রথম পুরস্কার পাওয়ার পর আজ বিজেপি রাজ্য কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করল সিপাহীজলা জেলা পরিষদের প্রতিনিধি দল।
জানা গেছে, এই সাফল্যের স্বীকৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যেই রাজ্য সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে গ্রাম উন্নয়নমূলক বিভিন্ন কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় প্রশাসনিক উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।উপস্থিত প্রতিনিধিরা জানান, এই পুরস্কার গ্রামীণ উন্নয়নের কাজে আরও গতি আনতে উৎসাহ জোগাবে।
এই সাফল্য কি শুধুই একটি পুরস্কারের স্বীকৃতি, নাকি আগামী দিনে গ্রামীণ উন্নয়নের নতুন মডেল হিসেবে আরও বড় পরিকল্পনার সূচনা? এই অর্জনের পর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে কী নতুন সমীকরণ তৈরি হয়, এখন সেদিকেই নজর।