
ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে কঠিন লড়াই চালাচ্ছে মাত্র ১৬ বছরের কিশোরী সনজনা দেববর্মা। এই সংকটের মুহূর্তে মানবিক সাহায্যের হাত বাড়ালেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
আগরতলার রিজিওনাল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ের সি-এম-এইচ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার কারণে গভীর আর্থিক সংকটে পড়েছে পরিবার।এই পরিস্থিতিতে অসহায় পিতা দেবেন্দ্র দেববর্মা বিধায়ক পিনাকী দাস চৌধুরীর বাসভবনে পৌঁছান। মেয়ের জীবন বাঁচানোর আকুল আবেদন শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন বিধায়ক।মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তিনি তাঁর নিজস্ব সাম্মানিক বেতন থেকে ৭৫ হাজার টাকার চেক তুলে দেন পরিবারের হাতে।
সনজনার জীবনযুদ্ধ কি মুম্বাইয়ের উন্নত চিকিৎসায় নতুন দিশা পাবে? আর্থিক সহায়তা কি যথেষ্ট হবে এই কঠিন লড়াই জয় করতে? গোটা এলাকার মানুষ এখন তাকিয়ে তার দ্রুত আরোগ্যের দিকেই।