ত্রিপুরা
img

স্ত্রীর বাড়ির সামনে বিষপান! মৃত্যুর সঙ্গে পাঞ্জা রাকেশের

খেজুর বাগান এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর বাড়ির সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম রাকেশ দাস, বাড়ি আমবাসা।
আমবাসার বাসিন্দা রাকেশ দাস দীর্ঘ সময় ধরে খেজুর বাগান এলাকার একটি রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।স্থানীয় সূত্রে জানা যায়, রাকেশ দাসের স্ত্রী পূর্বে তার প্রথম স্বামীকে ছেড়ে রাকেশের সঙ্গে সংসার শুরু করেছিলেন। কিন্তু সম্প্রতি ওই মহিলা আবার প্রথম স্বামীর কাছে ফিরে যান বলে অভিযোগ।বুধবার রাকেশ দাস স্ত্রীর বাড়িতে এসে তাকে ডাকাডাকি করেন। অভিযোগ, দীর্ঘ সময় ডাকলেও কোনও সাড়া না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর বাড়ির সামনেই বিষপান করেন বলে জানা যায়।ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।