ত্রিপুরা
img

সাইরেন বাজতেই অ্যাকশন! ব্ল্যাকআউট মহড়ায় তৎপর প্রশাসন

বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি ও বিভিন্ন দপ্তরের সমন্বয় যাচাই করতে ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় সিভিল ডিফেন্স এয়ার রেইড ও ব্ল্যাকআউট মক ড্রিল।
মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস, স্বাস্থ্য দপ্তর, অ্যাম্বুলেন্স পরিষেবা, সিভিল ডিফেন্স কর্মীসহ একাধিক জরুরি পরিষেবা সংস্থা।মহড়ার অংশ হিসেবে কৃত্রিমভাবে তৈরি করা হয় জরুরি পরিস্থিতি। বোমা বিস্ফোরণের শব্দ, সাইরেনের আওয়াজ এবং উদ্ধার তৎপরতায় পুরো এলাকা পরিণত হয় এক বাস্তব দুর্যোগের চিত্রে।আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং বিভিন্ন বিভাগের সমন্বিত কার্যক্রম সফলভাবে প্রদর্শন করা হয়।ডিসিএম সুবর্ণ পদ্য সিং জানান, প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি আরও শক্তিশালী করাই এই মহড়ার মূল উদ্দেশ্য।
যদি সত্যিই কোনো বড় বিপর্যয় নেমে আসে, তাহলে কি এভাবেই মুহূর্তে সক্রিয় হবে প্রশাসন? এই মহড়া কি শুধু প্রশিক্ষণ, নাকি ভবিষ্যতের কোনো বড় চ্যালেঞ্জের প্রস্তুতি? ধর্মনগরের এই মহড়া এখন সেই প্রশ্নই সামনে তুলে ধরছে।