
আবারও সড়ক দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ডিলাক্স বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনা আসামের বাজরিছড়া থানাধীন ডেঙ্গারবন্দ এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুই সন্তানকে সঙ্গে নিয়ে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিলেন এক মহিলা।ঠিক সেই সময় পাথারকান্দি থেকে রাঙামাটি অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির ডিলাক্স বাস তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে মহিলা ছিটকে পড়ে গুরুতর আহত হনঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহত মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বাজরিছড়া থানা।এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত মহিলার সম্পূর্ণ পরিচয় জানা যায়নি।
বাসের অতিরিক্ত গতি, নাকি চালকের অসাবধানতা—কিসের কারণে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? তদন্তে কি সামনে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য? নজর এখন তদন্তের দিকেই।