
দুদিনের গুরুত্বপূর্ণ সফরে ত্রিপুরায় পৌঁছালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা।সহ মন্ত্রিসভার সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, সফরকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন, নিরাপত্তা, সীমান্ত সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।অমিত শাহের এই সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের তরফেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই দুদিনের সফরে ত্রিপুরার জন্য কী বড় ঘোষণা আসতে চলেছে? উন্নয়ন, নিরাপত্তা নাকি রাজনৈতিক কৌশল—কোন বার্তা নিয়ে রাজ্যে এলেন অমিত শাহ? এখন সেই উত্তর খুঁজছে গোটা রাজ্য,