ত্রিপুরা
img

কালীর বাজারে মানবিক উদ্যোগ!পথচারীদের শরবত বিতরণ

প্রচণ্ড দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল অটো রিক্সা মজদুর সংঘের বামুটিয়া ব্লক শাখা।
প্রখর রোদ ও অসহনীয় গরমে এই উদ্যোগে কিছুটা স্বস্তি পান সাধারণ মানুষ।সংগঠনের সদস্যরা নিজ হাতে পানীয় বিতরণ করেন এবং গরমে সতর্ক থাকার আহ্বান জানান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সম্পাদকসহ জেলা ও ব্লক নেতৃত্বরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমজীবী মানুষের সংগঠন হিসেবে সমাজের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।
এই মানবিক উদ্যোগ কি শুধু একটি কর্মসূচি, নাকি সামনে আরও বড় সামাজিক পরিষেবা কর্মসূচির ইঙ্গিত? তীব্র গরমের মধ্যে এমন উদ্যোগ কি অন্য সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে? নজর এখন ভবিষ্যতের দিকেই।