ত্রিপুরা
img

আগরতলায় যশোদার বড় চমক!

রাজধানী আগরতলায় স্বাস্থ্যসেবাকে আরও উন্নত ও সহজলভ্য করার লক্ষ্যে বড় উদ্যোগের কথা জানাল যশোদা হাসপাতাল। ড্রপগেট এলাকার একটি বেসরকারি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ তুলে ধরল আধুনিক চিকিৎসা পরিষেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শদান এবং সুপার-স্পেশালিটি চিকিৎসার বিভিন্ন সুবিধা। 
অনুষ্ঠানে উপস্থিত হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা এবং উন্নত রোগী পরিষেবার মাধ্যমে যশোদা হাসপাতাল দীর্ঘদিন ধরে মানুষের আস্থা অর্জন করে চলেছে।এছাড়াও আগরতলায় নিয়মিত সুপার-স্পেশালিটি চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়। এর ফলে রাজ্যের রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে এবং উন্নত চিকিৎসা পরিষেবা সহজলভ্য করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উন্নত চিকিৎসা পরিষেবা এবং বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচনের বার্তা দিল যশোদা হাসপাতাল