
অমরপুর ব্লকে উন্নয়নমূলক কাজ কার্যত থমকে যাওয়ার অভিযোগে সরব পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা। বিডিওর সঙ্গে বৈঠক ঘিরে তৈরি হলো তীব্র উত্তেজনা।
প্রধান ও উপপ্রধানদের অভিযোগ, নতুন বিডিও দায়িত্ব নেওয়ার পর পঞ্চায়েতগুলোর সঙ্গে সমন্বয় ছাড়াই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি নিয়ম অনুযায়ী মাসিক স্ট্যান্ডিং কমিটির বৈঠকও গত তিন মাসে অনুষ্ঠিত হয়নি বলে দাবি তাদের।এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলাকালীন বিডিওর সঙ্গে তর্ক-বিতর্কের পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে।উন্নয়ন বন্ধের অভিযোগ আর প্রশাসনের পাল্টা দাবি—এই দুইয়ের মাঝে এখন উত্তর খুঁজছেন সাধারণ মানুষ।
অমরপুরে উন্নয়নের চাকা সত্যিই কি থেমে গেছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও প্রশাসনিক বা রাজনৈতিক দ্বন্দ্ব?কেন তিন মাস ধরে বৈঠক হয়নি বলে অভিযোগ, কোথায় আটকে রয়েছে প্রকল্পের গতি, আর কার বক্তব্যের মধ্যে রয়েছে প্রকৃত সত্য?জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপই হয়তো সামনে আনবে সেই উত্ত