
আগামী ৫ জুন রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে।
দুদিনের সফর ঘিরে প্রশাসনের সব স্তরে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি ও মহড়া। বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে, চলছে রিহার্সালও। সীমান্ত নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচি ঘিরে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা। তিনি সফরকে কেন্দ্র করে কী বার্তা দিলেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
প্রশাসনিক প্রস্তুতি একদিকে, রাজনৈতিক বার্তা অন্যদিকে—সব মিলিয়ে অমিত শাহের এই সফর ঘিরে বাড়ছে কৌতূহল ও নজরদারি।সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—এই সফরে কী নতুন দিক নির্দেশনা আসতে চলেছে? নজর এখন ৫ জুনের দিকেই।