ত্রিপুরা
img

দিল্লি বৈঠকের পর রাজ্য কংগ্রেসে রদ-বদলের ইঙ্গিত,

রাজ্য কংগ্রেস সংগঠনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি Asish Kumar Saha। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে রাজ্যে ফিরে তিনি জানান,
রাজ্য কংগ্রেসকে আরও শক্তিশালী করতে শাখা সংগঠনসহ জেলা স্তরের কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাখা সংগঠন থেকে শুরু করে জেলা স্তরের কাঠামো সর্বসম্মতি ক্রমে ঢেলে সাজানো হবে। তবে এই সিদ্ধান্ত ঘিরে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।তিনি জানান, সর্বসম্মতি ক্রমে সংগঠনকে ঢেলে সাজানো হবে, যাতে দল আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে রাজ্যের ৯টি সাংগঠনিক জেলায় সংগঠন সৃজন অভিযান সম্পন্ন হয়।“দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে শাখা ও জেলা স্তরে ব্যাপক পুনর্গঠন করা হবে।”
তবে এই পুনর্গঠন শুধু সাংগঠনিক পরিবর্তন নাকি রাজনৈতিক কৌশলের বড় ইঙ্গিত—তা নিয়েই এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ঢেলে সাজানোর ঘোষণা হয়েছে কিন্তু বাস্তবে কতটা বদল আসবে রাজ্য কংগ্রেসে? নজর এখন কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকেই।