ত্রিপুরা
img

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, হাঁসফাঁস মানুষ,

তীব্র গরমে কার্যত বিপর্যস্ত রাজ্যজুড়ে জনজীবন। প্রচণ্ড রোদ আর অস্বস্তিকর আবহাওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। 
গরম থেকে স্বস্তি পেতে অনেকেই ভিড় করছেন পুকুর ও জলাশয়ে। সকাল থেকেই শহরের বিভিন্ন জলাশয়ে দেখা যাচ্ছে স্নানের ভিড়।অন্যদিকে আগরতলা শহরের রাস্তায় বিক্রি হওয়া লেবুর রস ও ঠান্ডা পানীয়ের দোকানেও ভিড় বাড়ছে।তবে মঙ্গলবার শহরের রাস্তাঘাটে লোকসমাগম তুলনামূলকভাবে অনেকটাই কম দেখা গেছে।এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—এই অতিরিক্ত গরমের কারণ কী?
রোদে পুড়ছে রাজ্য… স্বস্তির অপেক্ষায় মানুষ। কিন্তু প্রশ্ন একটাই—কবে নামবে স্বস্তির বৃষ্টি? উত্তর দেবে আগামী আবহাওয়ার আপডেটই। তাপপ্রবাহের এই পরিস্থিতি কতদিন চলবে, এবং কবে মিলবে স্বস্তির বৃষ্টি—সেই দিকেই এখন নজর সাধারণ মানুষের।