

Jun 02, 2026
১০ দফা দাবি সামনে রেখে প্রশাসনের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি। অতিরিক্ত সদর মহাকুমার শাসকের কাছে এই ডেপুটেশন প্রদানকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও স্থানীয় সমস্যার সমাধানের দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন গ্রহণ করেন অতিরিক্ত সদর মহাকুমার শাসক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন—এই দাবিগুলোর ভবিষ্যৎ কী হতে চলেছে?
দাবি জমা পড়েছে প্রশাসনের টেবিলে… কিন্তু সমাধান কি দ্রুত আসবে? নাকি শুরু হবে নতুন চাপের রাজনীতি? উত্তর মিলবে সময়ের হাত ধরেই। সেই দিকেই নজর এখন সবার।