ত্রিপুরা
img

মানব পাচারে আতঙ্ক,উদ্ধার নাবালিকা, গ্রেপ্তার এক

মানব পাচারের আশঙ্কায় চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই এলাকায়। প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার অভিযোগকে ঘিরে শুরু হয়েছে তীব্র তদন্ত। 
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণকী এলাকার রাজেশ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে আদালতে সোপর্দ করা হবে।অপহৃত নাবালিকাকে গত রবিবার গৌহাটি থেকে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনা হয়।ঘটনাটি ঘটে গত ২৫ মে, যখন উড়িষ্যার ১৪ বছরের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বহির রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই সময় গৌহাটি পুলিশ অভিযুক্তদের আটক করে।পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে গৌহাটি আদালতের নির্দেশে উদ্ধার অভিযান চালায় পুলিশ।
একটি উদ্ধার… একটি গ্রেপ্তার… কিন্তু প্রশ্ন রয়ে গেছে অনেক। এই নেটওয়ার্কের পেছনে আর কে কে জড়িত? তদন্তেই মিলবে আসল সত্য।