ত্রিপুরা
img

ত্রিপুরা ক্রিকেটে বড় উদ্যোগ,উদ্বুদ্ধ তরুণ ক্রিকেটাররা,

ত্রিপুরার ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্যের তরুণ ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হলো কিট ব্যাগ ও ক্রীড়া সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। তবে এই উদ্যোগ শুধু বিতরণ নয়—এর পেছনে লুকিয়ে রয়েছে বড় বার্তা, যা নিয়ে এখন জোর আলোচনা ক্রীড়া মহলে।এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মোট ১০৮টি ক্রিকেট কিট ব্যাগসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় রাজ্যের বিভিন্ন ক্রিকেটার ও ক্রীড়া সংগঠনের মধ্যে।মুখ্যমন্ত্রী জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে রাজ্য সরকার ও ক্রীড়া সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে। লক্ষ্য একটাই—রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া।
এই উদ্যোগে খুশির হাওয়া খেলোয়াড়দের মধ্যে। অনেকেই মনে করছেন, এটাই হতে পারে রাজ্যের ক্রিকেট উন্নয়নের নতুন টার্নিং পয়েন্ট। তবে প্রশ্ন একটাই—এই ধারাবাহিক উদ্যোগ কি ভবিষ্যতে ত্রিপুরার ক্রিকেটকে জাতীয় মানচিত্রে আরও উজ্জ্বল করতে পারবে?