
২০২২ সালের ৩০ ডিসেম্বর, সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা।গুরুতর আহত অবস্থায় তাঁকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার সেই মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সাব্রুম আদালত। অভিযুক্ত মোটরবাইক আরোহীকে ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ। মহামান্য সাব্রুম মহকুমা অতিরিক্ত জেলা ও সেশ-নস বিচারক অসিত দেবনাথ ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণা করেন। আদালত অভিযুক্ত গৌতম দাসকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।এই রায়কে স্বাগত জানিয়েছেন মৃত শিক্ষিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।তাদের মতে, এই রায় বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে।
প্রায় আড়াই বছর পর আদালতের এই রায় কি সত্যিই ন্যায়বিচারের অনুভূতি ফিরিয়ে দিতে পারবে? নাকি এই ঘটনা আবারও মনে করিয়ে দিল—রাস্তায় একটিমাত্র ভুল কতগুলো জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে? এখন সেই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে।