ত্রিপুরা
img

নাবালিকা অপহরণে চাঞ্চল্য! পলাতক মূল অভিযুক্ত

চুরাইবাড়িতে নাবালিকা অপহরণকে ঘিরে চাঞ্চল্য। নাবালিকাকে উদ্ধার করা হলেও এখনও অধরা মূল অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে উত্তেজনা, উঠছে একাধিক প্রশ্ন।
অভিযোগ, ঈদের দিন সন্ধ্যায় পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এক ১৩ বছর বয়সী নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় শরিফ উদ্দিন নামে এক যুবক।ঘটনার পরপরই নাবালিকার পরিবার চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পর মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়।পরবর্তীতে নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এই ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় এর আগেও একাধিক নাবালিকা নিখোঁজ বা অপহরণের ঘটনা ঘটেছে।ফলে এই ঘটনার পিছনে বৃহত্তর কোনো চক্র কাজ করছে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।ঘটনার প্রতিবাদে স্থানীয়রা থানায় গিয়ে দ্রুত তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান।জানা গেছে, নাবালিকার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।অভিযুক্তকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলেও এখনও সে পলাতক।এদিকে পুরো ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
নাবালিকাকে উদ্ধার করা গেলেও এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত। এই ঘটনার পিছনে কি শুধুই একটি অপহরণের ঘটনা, নাকি তদন্তে সামনে আসবে আরও বড় কোনো চাঞ্চল্যকর তথ্য? এখন সবার নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে।