ত্রিপুরা
img

উদয়পুর স্টেশনে গোপন অভিযান! ট্রেনেই চমক জিআরপি

রেলস্টেশনে স্বাভাবিক তল্লাশির মাঝেই হঠাৎই ধরা পড়ে বড়সড় চাঞ্চল্যকর ঘটনা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ চালায় বিশেষ অভিযান। আর সেই অভিযানে বেরিয়ে আসে নেশা পাচারের এক চমকপ্রদ চিত্র।
উদয়পুর রেলস্টেশনে গাঁজা পাচারের অভিযোগে দুই যুবককে আটক করেছে জিআরপি থানার পুলিশ। ধৃতদের বাড়ি সোনামুড়া মহকুমায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, তারা সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ধর্মনগরে গাঁজা পাচারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে আগেই সতর্ক ছিল পুলিশ। স্টেশনে শুরু হয় কড়া তল্লাশি অভিযান। আর সেই তল্লাশিতেই দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয় প্রায় সাত কেজি গাঁজা। এরপরই তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পেছনে আর কারা জড়িত, কোথা থেকে এই চক্র পরিচালিত হচ্ছে—তা জানতে শুরু হয়েছে তদন্ত।
রেলপথে নেশা চক্রের এই নতুন রুট কি আরও বড় নেটওয়ার্কের ইঙ্গিত দিচ্ছে? তদন্তেই মিলবে উত্তর।