
এক সময় যার স্বপ্ন ছিল উদয়পুরের সাংস্কৃতিক জগতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া—আজ সেই রাজর্ষি কলাক্ষেত্রই অবহেলা আর অযত্নের অভিযোগে ধুঁকছে।
উদয়পুরের সংস্কৃতিপ্রেমী মানুষজনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র। সেই স্বপ্নই বাস্তব হয়েছিল ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী Manik Sarkar-এর হাত ধরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কিন্তু উদ্বোধনের এক দশকের মধ্যেই চিত্র পুরোপুরি বদলে গেছে
ছাদজুড়ে আগাছা, চারপাশে জঙ্গল, ভাঙাচোরা আসন, অকেজো এসি ও জেনারেটর—সব মিলিয়ে ব্যবস্থার বেহাল দশা।অভিযোগ উঠছে, নির্দিষ্ট ভাড়া দিয়ে অনুষ্ঠান করলেও মিলছে না ন্যূনতম পরিষেবা।মাইক্রোফোন থেকে শুরু করে প্রয়োজনীয় সরঞ্জাম অকেজো থাকায় আয়োজকদের বাইরে থেকে ভাড়া আনতে হচ্ছে। এদিকে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। উদয়পুরে বিকল্প বড় হল না থাকায় পুরো সাংস্কৃতিক কর্মকাণ্ডই এই কলাক্ষেত্রের ওপর নির্ভরশীল।
যে কলাক্ষেত্র একদিন উদয়পুরের সংস্কৃতির গর্ব ছিল… আজ সেই ভবনই কি ধীরে ধীরে ইতিহাসে হারিয়ে যাবে? নাকি সময় থাকতে জেগে উঠবে প্রশাসন? রক্ষণাবেক্ষণের দায় কার—এই প্রশ্নে এখন উত্তপ্ত শহর।