ত্রিপুরা
img

দায়িত্ব নিয়েই একশন মোডে অভিষেক দেবরায়.

বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন Abhishek Debroy।দায়িত্ব গ্রহণের পরই প্রথম দিন থেকেই সংগঠনের কাজ শুরু করে দেন তিনি।
জানা যাচ্ছে, সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথ স্তর পর্যন্ত দলকে সক্রিয় করা এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলাই এখন তাঁর মূল লক্ষ্য। নতুন সভাপতির এই দ্রুত অ্যাকশনকে ঘিরে ইতিমধ্যেই দলের অন্দরে শুরু হয়েছে নতুন আলোচনার পর্ব। তবে বড় প্রশ্ন—এই নতুন নেতৃত্বে বিজেপির সংগঠনে কী বড় পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে আছে?
দায়িত্ব নিয়েই যখন একের পর এক সিদ্ধান্তের প্রস্তুতি শুরু করেছেন নতুন সভাপতি, তখন প্রশ্ন একটাই—এই নতুন অধ্যায় কি শুধু সংগঠনের রদবদল, নাকি আসন্ন রাজনৈতিক লড়াইয়ের জন্য বিজেপির বড়সড় কৌশলগত বার্তার সূচনা… নজর এখন পরবর্তী পদক্ষেপের দিকে!