
ত্রিপুরা বিজেপিতে বড় সাংগঠনিক পরিবর্তন। গোমতী জেলার বিধায়ক অভিষেক দেবরায় আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতির দায়িত্বভার। শুক্রবার বিজেপির সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয় দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ দলের একাধিক শীর্ষ নেতা। নতুন সভাপতির হাত ধরে সংগঠনে গতি বাড়বে বলেই আশাবাদী বিজেপি নেতৃত্ব।
ত্রিপুরা বিজেপির সংগঠনে নতুন অধ্যায়ের সূচনা। দলের নতুন রাজ্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন গোমতী জেলার বিধায়ক অভিষেক দেবরায়। শুক্রবার বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তাকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের একাধিক শীর্ষ নেতা। নতুন সভাপতির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলেই দাবি বিজেপি নেতৃত্বের। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের পর সংগঠনকে আরও চাঙ্গা করতেই এই দায়িত্ব বদল। তবে নতুন সভাপতির সামনে বড় চ্যালেঞ্জ—দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করা।
নতুন সভাপতি, নতুন সমীকরণ… অভিষেক দেবরায়ের নেতৃত্বে ত্রিপুরা বিজেপি কি এবার আরও আগ্রাসী রাজনৈতিক কৌশলে নামবে? এখন সেই দিকেই নজর রাজ্য রাজনীতির।