
খোয়াই জেলা হাসপাতালে উদ্বোধন হলো অত্যাধুনিক FI-ART কেন্দ্র। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে চালু হওয়া এই কেন্দ্র থেকে এইচআইভি ও এইডস আক্রান্ত রোগীরা এখন থেকে জেলা হাসপাতালেই পাবেন নিয়মিত অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, প্রজেক্ট ডিরেক্টর ডাঃ বিনীতা চাকমা সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। খোয়াই জেলা হাসপাতাল চত্বরে শনিবার উদ্বোধন করা হলো অত্যাধুনিক ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি কেন্দ্র, সংক্ষেপে FI-ART সেন্টার। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে চালু হওয়া এই কেন্দ্রে এখন থেকে এইচআইভি ও এইডস আক্রান্ত রোগীরা জেলা হাসপাতালেই পাবেন নিয়মিত অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সহ প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা। ফলে আর দূরের জেলায় ছুটতে হবে না রোগীদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডাঃ বিনীতা চাকমা এবং খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ শরদিন্দু রিয়াং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অধিকারিকদের দাবি, এই উদ্যোগ শুধু চিকিৎসা পরিষেবাকেই সহজ করবে না, বরং রোগীদের মানসিক শক্তি ও সামাজিক নিরাপত্তাও আরও জোরদার করবে। একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার কথাও উঠে আসে অনুষ্ঠানে।
চিকিৎসা পরিষেবায় নতুন আলো… কিন্তু সামনে কি আরও বড় পরিবর্তনের ইঙ্গিত?