
ছোট ছোট চোখে বড় স্বপ্ন…ক্রিকেট মাঠে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত উঠতি মহিলা ক্রিকেটাররা।ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৩ মহিলা ক্রিকেট টুর্নামেন্টে এ বছর প্রথমবারের মতো অংশ নিচ্ছে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল।
এই উপলক্ষে আয়োজিত জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ Rajib Bhattacharjee।তাঁর হাত দিয়েই ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় নতুন জার্সি।খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে শুভেচ্ছা ও সাফল্যের বার্তাও দেন তিনি।নতুন দল, নতুন মুখ আর নতুন স্বপ্ন নিয়ে ইতিমধ্যেই অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা।কোচ এবং অভিভাবকদের আশা, এই টুর্নামেন্ট থেকেই উঠে আসবে আগামী দিনের প্রতিভাবান মহিলা ক্রিকেটার।
এখন শুধু অপেক্ষা…মাঠের লড়াইয়ে কার হাতে উঠবে জয়ের ট্রফি?প্রথমবারের এই যাত্রায় মডার্ন ক্লাব ও আমরা তরুণ কি লিখতে পারবে নতুন ইতিহাস?নাকি অনূর্ধ্ব-১৩ মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অপেক্ষা করছে আরও বড় কোনও চমক