
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো ধর্মনগরে পৌঁছালেন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক Jahar Chakraborty।শুক্রবার বিকেলে তাঁর আগমনকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস।
পুষ্পার্ঘ্য, উত্তরীয় এবং স্লোগানের মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় নবনির্বাচিত বিধায়ককে।তাঁকে ঘিরে মুহূর্তের মধ্যেই উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।জহর চক্রবর্তী জিন্দাবাদ” এবং বিজেপি জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে ধর্মনগর শহর।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, ধর্মনগরের মানুষের আশীর্বাদেই তিনি এই জায়গায় পৌঁছেছেন।তিনি সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী তথা প্রাক্তন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন Barnali Goswami সহ বিজেপির একাধিক নেতৃত্ব।
ধর্মনগরে এই শক্তি প্রদর্শন কি শুধুই শুভেচ্ছা সফর?নাকি এর মধ্যেই লুকিয়ে রয়েছে আগামী দিনের বড় রাজনৈতিক বার্তা?উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শুরু হওয়া এই পথচলা—ধর্মনগরের রাজনীতিতে কি আনতে চলেছে নতুন সমীকরণ?