ত্রিপুরা
img

নরসিংগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সিকিউরিটি কর্মীর!

প্রতিদিনের মতোই ডিউটি শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছিলেন কিন্তু সেই ফেরা আর হল না। নরসিংগড় হাসপাতাল এলাকায় বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল Iti Chand 
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
একটি মুহূর্ত… আর তাতেই শেষ হয়ে গেল একটি জীবনের লড়াই। কিন্তু প্রশ্ন উঠছ,—অতিরিক্ত গতি, নাকি বেপরোয়া বাইক চালানো? নরসিংগড়ের এই মৃত্যুর পেছনে ঠিক কী ছিল আসল কারণ? তদন্তের পর সামনে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য