ত্রিপুরা
img

ব্রাউন সুগারসহ গ্রেফতার বিজেপি জেলা সভাপতির ছেলে,

একদিকে রাজ্যজুড়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার বার্তা…অন্যদিকে সেই সময়েই শাসক দলের এক জেলা সভাপতির ছেলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।খোয়াইয়ে ব্রাউন সুগারসহ গ্রেফতার করা হয়েছে বিজেপি জেলা সভাপতি Binoy Debbarma-র ছেলে Saikat Debbarma-কে।
জানা গেছে, অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩.২৪ গ্রাম ব্রাউন সুগার, নগদ ৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন।ঘটনায় আটক করা হয়েছে আরও এক অভিযুক্ত Amitabh Debbarma-কে।দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল অভিযুক্তরা।এমনকি অতীতেও একাধিকবার পুলিশের জালে ধরা পড়লেও রহস্যজনকভাবে ছাড়া পেয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা প্রশ্ন উঠছে—নেশামুক্ত ত্রিপুরার ডাকের মাঝেই কীভাবে শাসক দলের নেতার পরিবারের নাম জড়াল মাদক কারবারে?
এই গ্রেফতার কি শুধু ছোট একটি অভিযান?নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও মাদক চক্রের যোগসূত্র?রাজনৈতিক প্রভাবের আড়ালে এতদিন কীভাবে চলছিল এই কারবার?তদন্ত এগোলে সামনে আসতে পারে আরও বিস্ফোরক তথ্য…