ত্রিপুরা
img

রাধানগরে পেট্রোল পাম্পে সাংবাদিকের উপর হামলা!

রাধানগরে পেট্রোল পাম্পে সাংবাদিকের উপর হামলা! আগরতলার রাধানগর স্ট্যান্ড এলাকায় চাঞ্চল্যকর ঘটনা।পেট্রোল ভরাকে কেন্দ্র করে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে।ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক বিজয় দেবনাথ। অভিযোগ, পেট্রোল ভরানো নিয়ে বচসার জেরে আচমকাই উত্তেজনা ছড়ায়।এরপরই সাংবাদিক বিজয় দেবনাথের উপর চড়াও হয় অভিযুক্ত অটোচালক।মারধরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলেও তীব্র ক্ষোভ ছড়িয়েছে।প্রশ্ন উঠছে, প্রকাশ্য রাস্তায় এভাবে হামলার ঘটনা কতটা নিরাপদ সমাজের ইঙ্গিত দিচ্ছে?এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।