
ত্রিপুরায় নবীকরণযোগ্য শক্তির প্রসার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক।গীতাঞ্জলি গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় Tripura Renewable Energy Development Agency-র ২৯তম গভর্নিং বডির বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী, বিভিন্ন জেলার জেলা সভাধিপতি এবং দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।সৌরশক্তি সহ বিভিন্ন নবীকরণযোগ্য শক্তি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়।রাজ্যে বিদ্যুতের বিকল্প উৎস বাড়ানো, গ্রামীণ এলাকায় পরিষেবা উন্নত করা এবং আগামী দিনের শক্তি সুরক্ষা নিয়ে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সবুজ শক্তির পথে কি বড় বদলের দিকে এগোচ্ছে ত্রিপুরা?এই বৈঠকের পর কি রাজ্যে শুরু হতে চলেছে নতুন সৌর বিপ্লব?নাকি আগামী দিনে সামনে আসবে আরও বড় কোনও শক্তি প্রকল্পের ঘোষণা… সময়ই দেবে সেই উত্তর!