ত্রিপুরা
img

ঊষা বাজারে ভয়াবহ সংঘর্ষ! স্কুটি চালক মহিলা আহত—কে দায়ী?”

উসা বাজার ছিনাহানি রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে
গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা স্কুটি চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা ও প্রশ্ন—
সংঘর্ষের জেরে স্কুটি চালক মহিলা রাস্তায় ছিটকে পড়ে আহত হন।ঘটনার পরই দ্রুত ছুটে আসেন পথ চলতি সাধারণ মানুষ।তাঁরাই আহত মহিলাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দর থানার পুলিশ।পুলিশ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়।দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।
সব মিলিয়ে, ঊষা বাজারের এই সড়ক দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ও প্রশ্ন দুই-ই বাড়ছে।
প্রশাসনের তদন্তেই সামনে আসবে আসল সত্য।