
তেলিয়ামুড়া মহকুমায় একই দিনে দুই যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।দুটি পৃথক এলাকায় ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোকস্তব্ধ স্থানীয়রা।তবে এই ঘটনাগুলি কি নিছক আত্মহত্যা,নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও কারণ—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাজুড়ে।
প্রথম ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন সুদ্ধছড়া এলাকায়।৩৪ বছর বয়সী প্রশান্ত মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে।জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তাঁর।অন্যদিকে, একই দিনে মুঙ্গিয়াকামি থানাধীন হাজরাকামী এলাকায় উদ্ধার হয়২৫ বছর বয়সী মনিরঞ্জন দেব্বরমার ঝুলন্ত দেহ।নিজ বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।একই দিনে দুই যুবকের এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
“একই দিনে দুই যুবকের মৃত্যু… কাকতালীয়, নাকি কোনও গভীর রহস্য? তেলিয়ামুড়ার এই ঘটনা—উত্তরের অপেক্ষায় গোটা এলাকা!”