ত্রিপুরা
img

রেলস্টেশন চত্বরে মাদক ধরা! ব্যাগে কী লুকিয়েছিল যুবক?

আগরতলা রেল স্টেশনের পার্কিং এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক।এক যুবকের পিঠের ব্যাগ থেকে মিললো ৪০ বোতল সন্দেহজনক ই-স্কফ কাশির সিরাপ।প্রশ্ন উঠছে—এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে এল?আর এর পেছনে কি বড় কোনও চক্র সক্রিয়?
আজ দুপুর প্রায় ১২টা নাগাদ অভিযান চালিয়েআগরতলা রেল স্টেশনের পার্কিং এলাকা থেকে এক যুবককে আটক করা হয়।আরপিএফ পোস্ট এবং পে অ্যান্ড ইউজ টয়লেটের মাঝামাঝি জায়গা থেকেতার পিঠের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়৪০ বোতল নিষিদ্ধ ই-স্কফ কাশির সিরাপ।এই ঘটনায় এনডিপিএস আইন, ১৯৮৫-এরধারা ২১(সি) এবং ২৯-এর অধীনেআগরতলা জিআরপিএস থানায় একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত হয়েছে।প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে,এই মাদক পাচারের সঙ্গে বড় কোনও চক্র জড়িত থাকতে পারে।পুলিশ এখন সেই দিকেই নজর দিয়ে তদন্ত শুরু করেছে।
সব মিলিয়ে, রেল স্টেশন চত্বরে এই উদ্ধারমাদক পাচার রুখতে পুলিশের বড় সাফল্য হলেও,এর পেছনে থাকা মূল চক্রকে ধরাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।