ত্রিপুরা
img

শপথের আগে রাজভবনে ধাওয়া! ২৪ এমডিসি-র সাক্ষাৎ ঘিরে জল্পনা”

আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে শপথ গ্রহণ অনুষ্ঠান।
সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে আজ রাজভবনে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।
শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের দিনরাজ্যপালকে আমন্ত্রণ জানাতে রাজভবনে পৌঁছান ২৪ জন এমডিসি সহ দুইজন মতাদলের এমডিসি। সাক্ষাৎকে ঘিরে রাজভবন চত্বরে তৈরি হয় কৌতূহল। শপথ গ্রহণ অনুষ্ঠানকে সফল করতেপ্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে,এই সাক্ষাৎ শুধুই আমন্ত্রণ নয়—এর সঙ্গে ভবিষ্যতের সমীকরণের ইঙ্গিতও থাকতে পারে।
সব মিলিয়ে, শপথ গ্রহণের আগেই রাজভবনের এই সাক্ষাৎ
রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।